আল্লাহর দিকে মনোনিবেশ

মানুষের অসুখী হওয়ার অন্যতম কারণ হলোআমরা খুব বেশি চিন্তাভাবনা করি। এমন জিনিস থেকে আপনার মনকে দূরে রাখুন, যেগুলো আসলে আপনাকে কখনো কোনোভাবে সাহায্য করে না। ইতিবাচক চিন্তা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আপনি যখন পিছলে যান তখন আপনার ভারসাম্য আবার ফিরে পাবেন, কিন্তু যখন আপনার জিহ্বা পিছলে যায়, তখন ক্ষতি যা হওয়ার হয়ে যায়। সুতরাং সব ধরনের গসিপ থেকে সাবধান থাকুন। এটি একজন ব্যক্তির মর্যাদাকে চুুরির মাধ্যমে হরণ করে।  প্রতিটি অসুবিধা আপনাকে আরও ভালো কিছু করার জন্য প্রস্তুত করছে। তাই দুঃখ করবেন না। সর্বশক্তিমান আল্লাহতায়ালা আপনার জন্য সর্বোচ্চ কল্যাণ চান আর অভিশপ্ত ইবলিশ চায় আপনাকে ধ্বংস করতে, অতএব এখনই সাবধান হোন।

পরীক্ষা, হতাশা, সংশয়, উদ্বেগ এবং ভয়ের মুখোমুখি হতে পারেন। এমতাবস্থায় যদি কেবল দয়াময় আল্লাহর দিকেই মনোনিবেশ করেন, তবে তিনি সব কিছুরই দেখাশোনা করবেন। সর্বদা নিজেকে উচ্চকিত করে রাখবেন। শয়তান বিষণœ মানুষকে ভালোবাসে। তাকে আপনার মনের সঙ্গে গণ্ডগোল পাকাতে দেবেন না।

আপনি যখন একাকিত্ব ও দুঃখবোধ করেন তখন সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ জানান। কারণ তিনি দুনিয়ার বিষয়গুলো থেকে দূরে সরিয়ে আপনার মনকে তার দিকে মনোনিবেশ করার সুযোগ করে দিয়েছেন। হৃদয়ে শান্তি অনুভব করুন।