করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে বিল গেটস

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার তিনি নিজেই টুইট করে বিষয়টি জানিয়ে বলেছেন, তার শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে।

সুস্থ না হওয়া পর্যন্ত তিনি আইসোলেশনে থাকছেন বলে টুইটে উল্লেখ করেছেন।

তিনি লেখেন, তার কভিড পরীক্ষায় পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ রয়েছে শরীরে। বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলছেন। সুস্থ না হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকবেন।

আরেকটি টুইট বার্তায় বিল গেটস লেখেন, আমি সৌভাগ্যবান যে, করোনার ভ্যাকসিন এবং বুস্টার ডোজ নিয়েছি। পরীক্ষা-নীরিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেয়েছি।