স্বাধীনতার পরপরই বাংলাদেশের ১৬৫ টাকা সমান ছিল পাকিস্তানের ১০০ রুপি। স্বাধীনতার ৫০ বছরে এসে এখন ঠিক তার উল্টো চিত্র। দেশটির চেয়ে বাংলাদেশি মুদ্রার মান দ্বিগুণ ছাড়ালো।
আর বৃহস্পতিবার (১২ মে) কারেন্সি এক্সচেঞ্জ (এক্সই) এর তথ্যমতে, বাংলাদেশের এক টাকা সমান পাকিস্তানের ২.২০ রুপি (২.১৯৭৭)। এর আগে গত বছরের ২২ সেপ্টেম্বর পাকিস্তানি রুপির চেয়ে প্রায় দ্বিগুণ হয় টাকার মান। অর্থাৎ এক টাকা সমান পাকিস্তানের দুই রুপি (১.৯৮ পয়সা)।
মূলত ২০০৮ সালকে ধরা হয় পাকিস্তানের রুপির বিনিময় হারের পতনের বছর। ওই বছর মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় ডলারের বিপরীতে রুপির দর ৬১ থেকে এক ধাক্কায় ৭৯ রুপিতে পৌঁছায়। ২০১৫ সালের ডিসেম্বরে এক ডলারের বিপরীতে পাকিস্তানকে ব্যয় করতে হয়েছে ১০৪ থেকে ১০৫ রুপি, ২০১৭ সালের ডিসেম্বরে এক ডলার সমান ১০৯ রুপি ছিল।
আর বৃহস্পতিবার (১১ মে) কারেন্সি এক্সচেঞ্জ (এক্সই) এর তথ্যমতে, এক ডলার সমান পাকিস্তানের ১৯০.৭৯ রুপি।