লঙ্কাবাসীকে স্বস্তি দিতে চান করুনারত্নেরা

সরকারবিরোধী গণবিক্ষোভের আগুনে পুড়ে দগ্ধ হচ্ছে স্বর্ণলঙ্কা। এমন রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে এসেছে দিমুথ করুনারতেœর দল। ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এখানে ভালো খেলে দেশবাসীর মনে কিছুটা স্বস্তির প্রলেপ দিতে চান তারা।

প্রথম টেস্টের আগে গতকাল অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে লঙ্কার অধিনায়ক করুনারতেœ বলেন, ‘সবাই জানে কী হচ্ছে। আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি এবং আর এটাই একমাত্র জিনিস যে আমরা ক্রিকেটেই মনোযোগ দিচ্ছি। আমরা কেবল ভালো একটা ফল আনতে পারি ওখানে থাকা জনগণের জন্য।’ সাকিব আল হাসানকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনাÑ এমন প্রশ্নের উত্তরে করুনারতেœ বলেন, ‘সাকিব যখন ওখানে ছিল তাকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা ছিল। সুতরাং তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছেও। সে বিশ্বসেরা অলরাউন্ডার। সুতরাং অন্যদের নিয়েও আমরা ধাপে ধাপে পরিকল্পনা রেখেছি। আমরা আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করব এবং দেখা যাক কী হয়। শ্রীলঙ্কাতে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি কয়েক সপ্তাহ ধরে। কন্ডিশন প্রায় একই রকম, তাই আমি মনে করি প্রস্তুতি ম্যাচ খুব বেশি পার্থক্য গড়ার কথা নয়। আমরা এখানেও বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছি এবং সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুত।’