ধ্বংসস্তুপে দাঁড়িয়ে মুশফিক-লিটনের প্রতিরোধ

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লড়াই করছেন মুশফিকুর রহিম ও উইকেটরক্ষক লিটন দাস। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে ৫ উইকেট হারিয়ে ৬৬ রান করেছে বাংলাদেশ। যেখানে এই দুজনের জুটি ৪২ রান।

২২ রানে মুশফিক এবং ২৬ রানে অপরাজিত আছেন লিটন। মাটি কামড়ানো ব্যাটিংয়ে দলকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

এর আগে মিরপুর টেস্টের প্রথম দিনে টাইগারদের শুরুটা হয় বিভীষিকাময়। টসে জিতে প্রথম ইনিংস শুরু করে স্কোরবোর্ডে কোনো জমা করার আগেই নেই মাহমুদুল হাসান জয়। ইনিংসের দ্বিতীয় বলেই কাসুন রাজিথার হাতে বোল্ড টাইগার ওপেনার। সেখান থেকে ২৪ রানে নেই ৫ উইকেট।

আশিথা ফার্নান্দোর বলে শূন্য হাতে বিদায় নেন তামিম ইকবাল। দলের দুঃসময়ে ফের ব্যর্থ অধিনায়ক মুমিনুল হক (৯)। এরপর নাজমুল হাসান শান্তকে (৮) বোল্ড করেন রাজিথা। লঙ্কান পেসার গোল্ডেন ডাক উপহার সাকিব আল হাসানকে। সেখান থেকেই প্রতিরোধ মুশফিক-লিটনের।