আফগানদের ওয়ানডে স্কোয়াডে নেই নাইব, নতুন মুখ জিয়া

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের দুই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। সফরে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানরা।

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইবের। প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার জিয়া-উর-রেহমান আকবর। অন্যদিকে টি-টোয়েন্টি স্কোয়াডে নেই কায়েস আহমেদ ও মুজিব উর রহমান।

এই সপ্তাহ শেষে জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দেবে আফগানরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ জুন থেকে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে ১১ জুন। ৬ ম্যাচের প্রত্যেকটি হবে হারারে স্পোর্টস ক্লাবে।

আফগানদের সাবেক অধিনায়ক নাইব শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত ফেব্রুয়ারিতে, বাংলাদেশের বিপক্ষে। গত ওয়ানডে সিরিজে তেমন জ্বলে উঠতে পারেননি তিনি। ব্যাট হাতে ১৩.৭৫ গড়ে রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন মাত্র ২ উইকেট।

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড: হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজল হক ফারুকি, ইব্রাহিম জাদরান, ইকরাম আলিখৈল, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, রহতমউল্লাহ গুরবাদ, রশিদ খান, রিয়াজ হাসান, শহীদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, জিয়া উর রেহমান আকবর।

ট্রাভেলিং রিজার্ভ: নুর আহমেদ, নিজাত মাসুদ।

আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, দারবিশ রাসোলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, ইহসানউল্লাহ জানাত, করিম জানাত, নিজাত মাসুদ, নুর আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, সরফুদ্দিন আশরাফ ও উসমান ঘানি।