রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুছা মাতব্বর।
গতকাল মঙ্গলবার বিকেলে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট অডিটোরিয়ামে কাউন্সিল অধিবেশনে বিনাপ্রতিন্দ্বিতায় নির্বাচিত হন সংসদ সদস্য দীপংকর তালুকদার।
সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কামাল উদ্দীন ও মুছা মাতব্বরের মধ্যে নির্বাচন হয়।
কাউন্সিলরদের ভোটে মুছা মাতব্বর পান ১৩৮ ভোট, কামাল উদ্দীন পান ১০২ ভোট।