সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে স্বামী। গতকাল মঙ্গলবার ভোররাতে ইউনিয়নের পাশের্^মারী গ্রামে এ ঘটনা ঘটে। অন্যদিকে বরিশালের মুলাদী উপজেলায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরায় স্ত্রী হত্যায় ঘাতক স্বামীকে আটক করে গ্রামবাসী পুলিশে দিয়েছে। নিহত আশরাফুন্নেছা বেগম (৩০) পাশের্্বমারী গ্রামের শফিকুল গাজীর (৪৫) স্ত্রী। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ জানান, শফিকুল গাজীর দুই স্ত্রী। দ্বিতীয় বউয়ের পরামর্শে সে প্রথম স্ত্রীকে চার মাসের গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেয়। রাজি না হওয়ায় সোমবার তাকে বেদম মারপিট করে। রাতে আবারও সে আশরাফুন্নেছার কাছে আসে। ভোররাতের দিকে প্রথমে মারপিট করে গলা চেপে হত্যার চেষ্টা করে। পরে বালিশচাপা দিয়ে তাকে হত্যা করে। এসময় এলাকাবাসী শফিকুল গাজীকে আটক করে পুলিশে খবর দেয়।
বরিশালে যুবকের লাশ উদ্ধার : বরিশালের মুলাদী উপজেলায় মনির হাওলাদার (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মনির হাওলাদার উপজেলার কাজিরচর এলাকার চরকমিশনারের ছালাম হাওলাদারের ছেলে। গতকাল সকালে বাড়ির পাশের জমির সীমানার ওপর থেকে তার মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জামাল মৃধা ও আলম হোসেন নামে দুজনকে আটক করেছে।
মনিরের ছোট ভাই পাভেল হাওলাদার জানান, মনির দীর্ঘদিন একই এলাকার কামাল সরদারের গরুর খামারে কাজ করত। তবে কোনো টাকা দেয়নি কামাল সরদার। এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ¦ চলে আসছিল। সোমবার রাতে আমার কাছ থেকে মনির ৫০ টাকা চেয়ে নিয়েছিল, এরপর আর দেখা হয়নি। মঙ্গলবার সকালে খবর পাই মনিরের লাশ পাওয়া গেছে।’