চা বাগানের ছড়ায় ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানের ছড়ার পানিতে ডুবে রিশিতা উড়াং (৭) ও নিরালা উড়াং (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার মির্তিঙ্গা চা বাগানের কালাছড়ায় গোসল করতে গিয়ে বাড়িতে না ফিরতে খোঁজাখুজির পর সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত রিশিতা মির্তিংগা চা বাগানের বাবলু উড়াংয়ের মেয়ে ও নিরলা একই বাগানের শিব উড়াংয়ের মেয়ে।

দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য ধনা বাউরী। তিনি দেশ রূপান্তরকে বলেন, দুইটি শিশুকে ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়া কালাছড়ার স্লুইস গেইট এলাকা থেকে স্থানীয়রা উদ্বার করে মির্তিঙ্গা চা বাগান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মির্তিঙ্গা চা বাগান হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ সাধন বিকাশ চাকমা বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।