ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, বিএসপি, এনডিসি, পিএসসি, জি, এমফিল। ২৫ মে বিকেলে নতুন মহাপরিচালককে দায়িত্ব হস্তান্তর করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।
গতকাল এ উপলক্ষে ‘বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ও নবনিযুক্ত মহাপরিচালকদ্বয়সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সব বিভাগের বিভাগীয় উপপরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও এ অনুষ্ঠানে যোগ দেন। বিজ্ঞপ্তি