ঢাকা টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন বৃষ্টির পেটে গেলেও বাকি দুই সেশনে ছিল শ্রীলঙ্কান ব্যাটারদের দাপট। বৃষ্টির আগে পরে যা একটু ঝলক দেখিয়েছিলেন সাকিব আল হাসান। টাইগারদের প্রাপ্তি তিন উইকেটের দু’টি নেন তিনি।
তবে চতুর্থদিনের শুরুতেও দাপট দেখাচ্ছেন দুই লঙ্কান অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। ইতোমধ্যে দুজনে গড়েছেন ৮৭ রানের জুটি। তার মধ্যে ফিফটি পেয়েছেন চান্দিমাল। অন্যদিকে সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে ম্যাথিউস।
আগেরদিন ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে ১০২ রানের জুটি গড়ার পথে ফিফটি করেন লঙ্কান অলরাউন্ডার। ৫৮ রান নিয়ে দিন শুরু করেন ম্যাথিউস। ১০ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন চান্দিমাল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩৫৩ রান করেছে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে আছেন ম্যাথিউস (৮৮) ও চান্দিমাল (৫১)। ৫ উইকেটে ২৫২ রান নিয়ে চতুর্থদিন শুরু করে সফরকারীরা।
লঙ্কানরা এখনো পিছিয়ে আছে ১২ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ৩৬৫ রানে। চট্টগ্রামে দু’দলের সিরিজের প্রথম টেস্ট ড্র হয়।