আগামী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনের নদী-খালে সব প্রজাতির মাছ আহরণ ও বনের অভ্যন্তরের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ।
সুন্দবরনের অভয়ারণ্যে এই সময়টাতে মাছের প্রজনন মৌসুম হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি জানান, এই তিন মাস সুন্দরবনের জেলেদের মাছ শিকারের পাস-পারমিটও বন্ধ থাকবে। যাতে কেউ মাছ শিকারের আশায় বনে প্রবেশ করতে না পারে।