ঠাকুরগাঁওয়ে সেলিম

দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না সিপিবি

বর্তমান সরকার বা কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনে সিপিবি অংশ নেবে না বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। গতকাল রবিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি এবং দুঃশাসনের বিরুদ্ধে এদিন লাল পতাকা মিছিল ও সমাবেশের আয়োজন করে সিপিবির জেলা শাখা।

সমাবেশের পরে চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।