ত্বকের যত্নে ফেশিয়ালের বিকল্প

আজকের যুগের নারীরা ঘরে-বাইরে নানা ধরনের কাজে ব্যস্ত সময় কাটান। কখনো কখনো কাজের চাপ এত বেশি থাকে যে, পার্লারে গিয়ে ফেশিয়াল করার সময় হয় না। অফিস থেকে ফিরতে অনেক রাত হয়ে যায়। কোনো দিন তাড়াতাড়ি ফিরলেও পার্লারে যেতে ক্লান্ত লাগে। ফলে ত্বকের স্বাস্থ্য ক্রমেই খারাপ হতে শুরু করে। ত্বক রুক্ষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। স্বাভাবিক জেল্লা হারিয়ে ত্বক নির্জীব হতে থাকে। ত্বকের জেল্লা ধরে রাখতে তাই ফেশিয়ালের বিকল্প ভাবার প্রয়োজন হয়ে পড়ে। ত্বকের যতেœ ফেশিয়ালের ওপর ভরসা না রেখে ঘরোয়া উপায়ে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনা সম্ভব। জেনে নেওয়া যাক, সেসব ঘরোয়া উপায় যাতে ফেশিয়াল না করেও ত্বক থাকবে উজ্জ্বল

 আলাদা করে ত্বকের যত্ন নেওয়ার সময় না থাকলে প্রতিদিন একটু একটু করে ত্বকের যত্ন নিন। ভালো করে ত্বক পরিষ্কার করুন। ফেসওয়াশ ব্যবহার করুন। রাতে শোয়ার আগে ময়েশ্চারাইজার মেখে নিন। রোদে বেরোনোর আগে অতি অবশ্যই সানস্ক্রিন মাখতে ভুলবেন না।

 ত্বক যত বেশি ভিটামিন-সি পাবে তত ভেতর থেকে স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে। তাই লেবু, আমলকীর মতো ভিটামিন-সি-সমৃদ্ধ ফল বেশি করে খাওয়া জরুরি। এতে ত্বকের নানা সমস্যা দূর হবে। ত্বকের উজ্জ্বলতাও বজায় থাকবে।

 যত বেশি প্রোটিন খাবেন, ত্বক তত টানটান থাকবে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় মাছ, মাংস, ডিম, পনিরের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার বেশি করে রাখুন। এতে ত্বক ও শরীর দুই-ই ভালো থাকবে।