শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা পরা নিয়ে হেনস্তা: তদন্তের নির্দেশ

সারাদেশের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বোরকা পরায় হেনস্তার শিকার হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ৬০ দিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা পরার বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জুন) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।