হাজীগঞ্জে ভাতিজি ধর্ষণের অভিযোগে চাচা আটক

চাঁদপুরের হাজীগঞ্জে ভাতিজি (১০) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত চাচা অহিদ মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। এর আগে গত ৩১ মে শিশুটির বাবা বাদি হয়ে থানায় একটি অভিযোগ দেন।

ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার বাকিলার রাধাসার গ্রামের। শিশুটি স্থানীয় রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে বাকিলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রবিউল আলম অরুন জানান, মেয়েটির তাকে ফোন দিয়ে বিস্তারিত কিছু না জানিয়ে তার মেয়েকে অহিদ মিয়া কি সমস্যা করেছে বলে জানিয়েছে। সম্পর্কে মেয়েটি অহিদ মিয়ার ভাতিজি।

হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, অভিযোগের পরেই শিশুটিকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। তদন্তে কিছু সত্যতা পাওয়া গেছে আরো অধিকতর তদন্ত চলছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, অভিযোগ পাওয়ার পরেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে।