বগুড়া যুবলীগের যুব সমাবেশ

বিএনপি-জামায়াত জোটের অপরাজনীতির প্রতিবাদে বগুড়ায় যুব সমাবেশ করেছে যুবলীগ। গতকাল শুক্রবার বিকেলে শহরের সাতমাথায় মুজিবমঞ্চে এ সমাবেশ করে জেলা যুবলীগ। জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

সমাবেশে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে উঠছে। উন্নয়নের মহাসড়কে এখন বাংলাদেশ। দেশ যখন এগিয়ে যাচ্ছে, সারা বিশ্বে মাথা উঁচু করে জানান দিচ্ছে আর তখন বিএনপি-জামায়াত দেশবিরোধীরা চক্রান্তে লিপ্ত হয়েছে। তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানুষ উন্নয়ন চায়। তাদের অধিকার চায়। তাই মানুষের অধিকার বাস্তবায়নে যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ।