রাশেদের নতুন গান

‘তুমি আজ নেই বলে’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ করলেন ক্লোজআপ তারকা রাশেদ। রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সাব্বির জামান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি নিয়ে রাশেদ বেশ আশাবাদী। তিনি বলেন, ‘গানটির কথাগুলো মনে রাখার মতো। কথার সঙ্গে সমন্বয় করে দারুণ সুর করা হয়েছে। এখন যেহেতু দর্শক গান শোনার পাশাপাশি চিত্রকল্প দেখতে চায় তাই এটিরও মিউজিক ভিডিওসহ দর্শক-শ্রোতাদের সামনে এসেছি। গানটি সবার ভালো লাগলেই আমার পরিশ্রম সার্থক মনে করব।’ গীতিকার জামাল হোসেন বলেন, ‘আমার কাছে রাশেদের গায়কি খুবই অন্যরকম মনে হয়। সত্যি বলতে, অনেকের চেয়ে রাশেদের কণ্ঠ আলাদা। এ গানটি লেখা ও সুর করার পর তাকেই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আমি আশা করছি যারা গানটি শুনবেন ও দেখবেন তারা নিরাশ হবেন না।’ অডিও গানের বাইরে রাশেদ বর্তমানে নিয়মিত স্টেজ শো ও টিভি লাইভ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। এছাড়া আসছে ঈদের জন্যও নতুন গানের পরিকল্পনা করছেন বলে জানান তিনি।