ফরিদপুরের সদরপুরে শিশু রাফসান হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। গতকাল সোমবার বেলা ১১টার দিকে নারী-পুরুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরে জমায়েত হয়। সদরপুর থানার সামনে মানববন্ধন শেষে তারা সড়ক অবরোধ করে। পরে তারা ফরিদপুরের পুলিশ সুপার ও থানার ওসির কাছে স্মারকলিপি প্রদান করে।
গত ১৮ মে উপজেলার ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতির বাড়িতে ঢুকে তার ৯ বছরের শিশুপুত্র রাফসানকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আহত হন তার স্ত্রী দিলজাহান আক্তার রতœা। হত্যাকা-ের পর ওইদিনই হত্যার সঙ্গে জড়িত এরশাদ মোল্যা (৩০) ফোনের টাওয়ার থেকে পড়ে নিহত হন।
সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, ‘প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।’