হাতিরঝিল থেকে গণমাধ্যমকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আব্দুল বারি (২৭) নামের এক গণমাধ্যমকর্মীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ৮টার দিকে হাতিরঝিল এলাকার পুলিশ প্লাজার উল্টোদিকে সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার গলা ও বুকে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

আবদুল বারি বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের অনুষ্ঠান বিভাগের প্রযোজক হিসেবে কর্মরত ছিলেন।

গুলশান থানার পুলিশ জানিয়েছে, আবদুল বারির দেহে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় কাটা দাগও পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।