করোনা মহামারির কারণে বন্ধ রাখার পর পুনরায় নির্দিষ্ট আন্তঃনগর ট্রেনে মোট আসনের অতিরিক্ত ২০ শতাংশ ‘স্ট্যান্ডিং টিকিট’ বিক্রির নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব আ স ম আশরাফুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সার্বিক বিবেচনায় যাত্রীদের সুবিধার্থে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের নিন্মোক্ত ট্রেনসমূহে মোট আসনের ২০ শতাংশ টিকিট আসনবিহীন ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
তালিকায় পূর্বাঞ্চলের ট্রেনগুলোর মধ্যে আছে- তিস্তা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, তূর্ণা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেস।
পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো হলো- সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস, সুন্দবরন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রতযান এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস।