প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে স্যুভেনির শপ চালু হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বুধবার সকালে ফলক উন্মোচন করে স্যুভেনির শপটির উদ্বোধন করেন।
পরে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল অ্যান্ড অপারেশন মনিটরিং সেন্টার (এনসিকম) ভবনের নিচতলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা স্যুভেনির শপটি ঘুরে দেখেন।
আইজিপি বিভিন্ন ধরনের স্যুভেনির সামগ্রীর গুণগতমান বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
স্যুভেনির শপে বাংলাদেশ পুলিশের লোগো সংবলিত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী রয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সে আগত অতিথি ও দর্শনার্থীরা এ শপ থেকে তাদের পছন্দের স্যুভেনির সামগ্রী ক্রয় করতে পারবেন।