সারে ১৬ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার প্রস্তাব

২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন প্রকারের সারে ১৬ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  বৃহস্পতিবার সংসদে বাজেট বক্তৃতায় এ প্রস্তাব উপস্থাপন করেন তিনি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে সারের জন্য মোট ভর্তুকির পরিমাণ ধরা হয়েছিল ৯ হাজার ২০০ কোটি টাকা। তবে ২০২১ সালের মে মাসের তুলনায় ২০২২ সালের মে মাসে টিএসপি, ডিএপি এবং এমওপি সারের আন্তর্জাতিক মূল্য বেড়ে যায় যথাক্রমে ৫৭ শতাংশ, ৪৭ শতাংশ ও ১৭৭ শতাংশ। এ অবস্থায় সব ধরনের সারের জন্য গত অর্থবছরে সার্বিক ভর্তুকির পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ হাজার কোটি টাকা।

যার ফলে তিনি আগামী ২০২২-২৩ অর্থবছরে সারে ভর্তুকি হিসেবে ১৬ হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তাব রাখেন তিনি।