তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। এ শিল্পখাতকে এগিয়ে নিতে আরও ৩ বছরের জন্য বিদ্যমান করহার ১৫ শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে বাজেটে।
বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এর আগে মন্ত্রিসভার অনুমোদনের পর ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বর্তমানে তালিকা বহির্ভূত কোম্পানির জন্য ৩০ শতাংশ ও টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য ১৫ শতাংশ কর হার আগামী ৩০ জুন শেষ হবে। তবে নতুন প্রস্তাবে টেক্সটাইল খাত আগামী ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা পাবে।