ফেনীতে ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, সরকারি জিয়া মহিলা কলেজ ইউনিট।
রবিবার সকালে কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছনা ও কটূক্তির প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুন নাহার, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সমাজকল্যাণ সচিব মো. মাঈন উদ্দিন, ইউনিট সভাপতি রাষ্টবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. কামাল হোসেন মজুমদার, সম্পাদক ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. আইনুল ইসলাম ভূঁইয়া, শিক্ষক পরিষদের সম্পাদক মো. ইকরাম হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিথুন চন্দ্র দত্ত, অর্থনীতির বিভাগের সহকারী অধ্যাপক, মো. খলিলুর রহমানসহ কলেজ ইউনিটের সকল সদস্য।
বক্তারা শিক্ষা ক্যাডারের সদস্যদের ওপর এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শিক্ষার সুষ্ঠু পরিবেশের স্বার্থে অবিলম্বে এ ঘটনায় সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।