ইসলামী ইন্স্যুরেন্সের এএমডি মঈনুল

মো. মঈনুল আহছান চৌধুরী সম্প্রতি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডে মুখ্য হিসাব কর্মকর্তা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন। ইসলামী ইন্স্যুরেন্সে যোগদানের আগে তিনি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানিতে ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী মঈনুল আহছান চৌধুরী একজন সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কনসালট্যান্ট, যিনি ২৬ বছরের বেশি সময় ধরে বীমা খাতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

মঈনুল ১৯৯৬ সালে অফিসার পদে ইস্টার্ন ইন্স্যুরেন্সে কর্মজীবন শুরু করেন এবং পরে মেঘনা, ইসলামী, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের বিভিন্ন ব্যবস্থাপকীয় পদে দায়িত্ব পালন করেন।  বিজ্ঞপ্তি