ছাত্র ইউনিয়নের সম্মেলনে আ.লীগ নেতার বাধা

বগুড়ায় ছাত্র ইউনিয়নের সম্মেলনে আওয়ামী লীগ নেতার বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় বগুড়া শহরের সাতমাথা মুজিব মঞ্চে ছাত্র ইউনিয়নের ৩৩তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে সমালোচনা করে বক্তব্য রাখায় পৌর আওয়ামী লীগ নেতা রাশেদুল আলম শাওন বাধা দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া সিপিবির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফরিদ। বাধা দেওয়া রাশেদুল আলম শাওন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।

শাওন বলেন, ‘মুজিব মঞ্চে ছাত্র ইউনিয়নের সম্মেলনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সমালোচনা করে বক্তব্য চলছিল। তখন তাদের বলেছি, মুজিব মঞ্চে উঠে এ ধরনের বক্তব্য পুনরায় দিলে অনুষ্ঠান করতে দেওয়া হবে না।’