সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারালেন ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশটির সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। ধারণা করা হচ্ছে, অন্য দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারলে দেশটিতে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। ম্যাক্রোঁর মধ্যপন্থি এনসেম্বল জোট অবসরের বয়স বাড়াতে ও ইইউ একীকরণকে আরও গভীর করতে চায়। নির্বাচনে জোটটির সর্বাধিক আসন পাওয়ার কথা ছিল বলে জানিয়েছে এএফপি।

কিন্তু দেশটিতে এখন একটি বড় বামপন্থি জোট সর্ববৃহৎ বিরোধী দল হতে যাচ্ছে, ডানরা রেকর্ডসংখ্যক আসনে জয়লাভ করেছে। রক্ষণশীলদেরও কিংমেকার হওয়ার সম্ভাবনা ছিল। অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার এই ফলাফলকে গণতান্ত্রিক ধাক্কা বলে অভিহিত করেছেন। তিন বলেছেন, অন্য জোটগুলো সহযোগিতা না করে তাহলে ফরাসিদের সংস্কার ও সুরক্ষায় আমাদের ক্ষমতাকে বাধাগ্রস্ত করবে।

গত রবিবার দেশটির জাতীয় নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়।