শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

দেশের অর্থনীতি পুরোপুরি ধসে গেছে

কয়েক মাস ধরে খাদ্য, জ¦ালানি ও বিদ্যুতের ঘাটতির কারণে ঋণজর্জরিত শ্রীলঙ্কার অর্থনীতি ধসে গেছে বলে দেশটির আইনপ্রণেতাদের জানিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। গত বুধবার পার্লামেন্টে তিনি বলেছেন, দেশ ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে শুধু ঘাটতির কারণেই। তিনি সতর্ক করে বলেছেন, এ ধস একেবারে তলানিতে গিয়ে ঠেকতে পারে। আমাদের অর্থনীতি পুরোপুরি ধসে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দ্বীপ রাষ্ট্রটির চলমান সংকটকে কয়েক দশকের মধ্যে ভয়াবহ হিসেবে বলা হচ্ছে। তবে বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে নতুন কোনো অগ্রগতির কথা জানাননি লঙ্কান প্রধানমন্ত্রী। তার ভাষণটি মূলত সমালোচনাকারী ও বিরোধী আইনপ্রণেতাদের প্রতি, যাদের তিনি বোঝাতে চাইছেন যে তার দায়িত্ব অনেক কঠিন এবং খুব দ্রুত পরিস্থিতির সমাধান সম্ভব নয়।