আইএফআইসি ব্যাংকের ১৬৬তম শাখা হিসেবে যাত্রা শুরু করেছে বোয়ালখালী শাখা। গত মঙ্গলবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আইএফআইসি বোয়ালখালী শাখার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক আগ্রাবাদ শাখার প্রধান ব্যবস্থাপক ইকবাল পারভেজ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চট্টগ্রামন্ড৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
এর আগে অপর দুটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাংকটির ১৬৪তম শাখা হিসেবে নেত্রকোনা ও ১৬৫তম শাখা হিসেবে ভা-ারিয়া শাখার উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি