মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার

ফেনীতে ৬৩ কেজি গাঁজাসহ আয়শা বেগম (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সালেহ আহাম্মদ ম্যানশনের চতুর্থ তলার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আয়শা বেগম কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর এলাকার মো. আবদুল করিমের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আয়শা বেগমের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় বাসার বাথরুমের ফলস ছাদের ওপর স্টোররুম থেকে পাঁচটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার মধ্যে ৬৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামির সহযোগী মো. আবদুল করিম (৪২) পালিয়ে যায়।