ইউনিয়ন ইন্স্যুরেন্সের পক্ষে সিলেটের বিশ^নাথ, রামপাশার আমতৈল, সুনামগঞ্জের মোল্লাপাড়া ও মনপুরার পদ্মায় বন্যার্তদের মাঝে সম্প্রতি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেন, প্রধান কার্যালয়ের প্রশাসন ও জনসংযোগ বিভাগের ইভিপি আশরাফুল হক ঝন্টু ও সিলেট শাখার প্রধান এভিপি সাঈদুল আলম চৌধুরী।
এ ছাড়া বিশ্বনাথে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও মোল্লাপাড়ায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি