ভারতে বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার মাথার দাম ঘোষণা করায় রাজস্থানের আজমির দরগাহ শরিফের এক খাদেমকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, সালমান চিশতি নামের ওই খাদেমের বিরুদ্ধে অভিযোগ তিনি এক ভিডিওতে বলেছেন, যে ব্যক্তি নূপুর শর্মার শিরেদ করতে পারবেন, তাকে নিজের বাড়ি উপহার দেবেন তিনি। নূপুর শর্মাকে পেলে গুলি করে হত্যা করবেন বলেও হুমকি দেন সালমান। সালমান চিশতির বিরুদ্ধে গত সোমবার রাতেই এফআইআর দায়ের হয়েছিল। তখন থেকেই তাকে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি তারা।