আজ শুক্রবার (৮ জুলাই) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। পবিপ্রবি ক্যাম্পাসের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ক্যাম্পাসের সৌর্ন্দয। প্রতি বছরের মতো এ বছরও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আয়োজনে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে।
২০০০ সালের ৮ জুলাই তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়নের কথা বিবেচনা করে পটুয়াখালীর দুমকি উপজেলায় সাবেক পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোতে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে স্নাতক পর্যায়ে ৩৬৯১ জন, স্নাতকোত্তর পর্যায়ে ৪৫১ জন এবং পিএইচডি পর্যায়ে ২৪ জন শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ২৫৩ জন শিক্ষক, ১৮৩ জন কর্মকর্তা ও ৫২৯ জন কর্মচারী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষার্থীদের আবাসন সুবিধা প্রদানের জন্য ৫টি ছাত্র হল এবং ৩টি ছাত্রী হল রয়েছে।