ঈদে জি-সিরিজের বর্ণাঢ্য আয়োজন

বছর ঘুরে আবার এলো খুশির ঈদ। প্রতিবারের মতো পবিত্র ঈদুল আযহায় দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ নিয়ে এসেছে এক বর্ণাঢ্য আয়োজন। এবারও জি-সিরিজের ঈদ আয়োজনে থাকছে নতুন নাটক ও গান।

থাকছে তারকা শিল্পীদের পাশাপাশি বিভিন্ন প্রজন্মের শিল্পীদের কাজ। এরই মধ্যে নতুন বেশ কিছু নাটক ও গান অবমুক্ত হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এবার ৩০টির অধিক নাটক ও একশোর অধিক গান উন্মুক্ত হবে এই বিশেষ আয়োজনে।

নাটকগুলো হচ্ছে- মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘সুহাসিনী’ ও ‘এখানেই শেষ নয়’, শামীম জামানের ‘গুরু সরকার’, মাহমুদুর রহমান হিমির ‘ইনটেনশন’ ও ‘রিধিকা’, মাবরুর রশিদ বান্নাহর ‘ফায়ার ফাইটার’ ও ‘পার্শ্ব চরিত্র’, বি ইউ শুভর ‘কবে হবে’, ‘বড় বউ বনাম ছোট বউ’, ‘ঘরজামাই এক্সপ্রেস’ ও ‘বেহায়া বউ’, মো. মেহেদী হাসান জনির ‘ক্রাশ মারিয়া’, আরাফাত সোহানের ‘তিন বউ’, মেহেদী হাসান হৃদয়ের ‘প্রেমিক পাগল’ ও ‘বাটপার কোম্পানি’, ফাহিম হাসান মনিরের ‘ফাহাদের কুকুর, জুঁইয়ের বিড়াল’, বর্ণ নাথের ‘আধুনিক মজনু ’, আলোক হাসানের ‘অর্ধ বিবাহ’, শহীদ-উন-নবীর ‘হয়তো তবুও’, আলমগীর সাগরের ‘সিনিয়র স্ত্রী’, সোহেল হাসানের ‘হ্যাপি বার্থডে’, প্রীতি দত্তর ‘গরিবের হাতেম তাই’, মাহফুজ ইসলামের ‘মোবারক’ ইত্যাদি।

নাটকগুলোতে অভিনয় করেছেন তারকা অভিনয়শিল্পী মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, আফরান নিশো, সাবিলা নূর, জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব, জান্নাতুল সুমাইয়া হিমি, কেয়া পায়েল, শামীম হাসান সরকার, আনিকা কবির শখ, মুসফিক আর ফারহান, ফারহান আহমেদ জোভান, নিলয় আলমগীর, সামিরা খান মাহি, আরশ খান, জাহের আলভী, অহনা রহমান, সাব্বির অর্ণব, তামিম মৃধা, সারিকা সাবা, সালমান মুক্তাদির, আয়েশা নাফিসা প্রমুখ।

গানের মধ্যে রয়েছে- মাকসুদ হকের ‘সাতে-পাঁচে’, বাপ্পা মজুমদারের ‘বালিকা’, তাহসান খানের ‘নিয়তি’, পিন্টু ঘোষের ‘আমি তুমি’ ও ‘নাও’, খায়রুল ওয়াসীর ‘প্রয়োজন’, রাহিদা লগ্নার ‘এবারের মতো’, মিজান রহমানের ‘ঘুম ঘুম চোখ’, নাসিম আলীর ‘এমন দিনে’, আনিকার ‘চলো’, ফাতিমা তুয যাহরা ঐশীর ‘বন্ধু কই’, অনিমেষ রায়ের ‘কি ভালোবাসারে’, মিজানের ‘অমীমাংসিত’, সামস ভাইয়ের ‘বোবা কষ্ট’, ‘শুধু তুই নেই বলে’ ও ‘তোকে ছাড়া যায় নারে বাঁচা’, শুভমিতা ব্যানার্জীর ‘কাছে আসলে’, কিশোর পলাশের ‘তেল ছাড়া চলে গাড়ি’, চিরন্তন ব্যানার্জীর ‘ভালোবেসে সখী’, প্রিয়াঙ্কা ভট্টাচার্যর ‘ও বরষা’, আদিলা নূরের ‘হেঁটে যাব বহুদূর’, মুনিয়া মুনের ‘ভালোবাসার মতো ভালোবাসলে’, ‘যৌবন কালে সোয়ামী’,  কামরুজ্জামান রাব্বির ‘দমপুতুল’, আহমেদ রাজীবের ‘এমন দিনে’, রুনা বিক্রমপুরীর ‘আইবা কবে বাড়ি’, সাদাতের ‘আমায় নিয়ে খেলে গেছে’, রাজু চাকলাদারের ‘বাম পাজরের হার’,  মায়া খানের ‘যাদু’, পাভেলের ‘যদি ব্যথা দাও’, আগুন-শায়লার ‘কবে তুমি আসবে’, আশরাফ উদাস ও রুনা বিক্রমপুরীর ‘মায়া মায়া’, মুনার ‘ও বাবুরে’, স্বস্তিকা দাশের ‘সারনিশি’ প্রমুখ।