ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ঈদ উদযাপন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবারও ১০ গ্রামের শতাধিক মুসল্লি ঈদুল আজহা উদযাপন করেছেন। 

আজ শনিবার সকালে উপজেলার হরিণাকুণ্ডু, দখলপুর, ফলসী, বৈঠাপাড়া, বলরামপুর, কুলবাড়িয়া, ভালকি, চটকাবাড়িয়া, নিত্যনন্দপুরসহ ১০টি গ্রামের ওই শতাধিক মুসল্লি ঈদুল ফিতর উদযাপন করছেন।

সকাল ৮টায় শহরের উপজেলা মোড় এলাকায় কামরুল হাসান দুলদুলের মিল চাতাল, ভালকি কুটিরপাড়া জামে মসজিদ ও নিত্যনন্দপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণসহ তিনটি স্থানে পৃথকভাবে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 
এসব ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম, ইমদাদ হোসেন ও হাফেজ নোমান।

এসব গ্রামের প্রায় শতাধিক মুসল্লি পৃথকভাবে ওই তিনটি স্থানে ঈদের নামাজ আদায় করেন। মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে বিগত ১৫ বছর ধরে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন মুসল্লিরা।

নামাজ আদায়কারী মুসল্লিদের নেতা আ. ন. ম বজলুর রহমান বলেন, ১৫ বছর ধরে তারা সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করছেন। প্রথমে তারা একটি স্থানে ঈদের নামাজ আদায় করলেও বিগত তিন বছর ধরে উপজেলার তিনটি স্থানে পৃথকভাবে ঈদের জামাতের নামাজ অনুষ্ঠিত হয়।

হরিণাকুণ্ডু থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে শতাধিক মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।