যমুনা ফিউচার পার্কের সামনের ফুটপাত থেকে শিশুটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও শিশুটিকে পাওয়া যায়নি। কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান জেনে থাকলে ভাটারা থানায় যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
ভাটারা থানা সূত্রে জানানো হয়, গত ২৭ এপ্রিল সন্ধ্যা ০৭টা ২২ মিনিটে যমুনা ফিউচার পার্কে প্রবেশ পথের ডান পাশের ফুটপাত থেকে শিশুটি হারিয়ে যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটিকে পাওয়া যায়নি।
কোনো সহৃদয় ব্যক্তি ছবির শিশুর সন্ধান জেনে থাকলে ভাটারা থানার এসআই মোহাম্মদ আলী (০১৯১৩-৩৮৭২৩৩) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১৫৮৪) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।