সরকারি আজিজুল হক কলেজ এইচএসসি ’৯৭ ব্যাচের শিক্ষার্থীরা ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে বগুড়া শহরের ফুলবাড়িতে সরকারি আজিজুল হক কলেজ (পুরাতন ভবন) প্রাঙ্গণে পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হন।
সকাল ১০টায় কেক কেটে ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাজাহান আলী।
এ সময় উপাধ্যক্ষ অধ্যাপক খৈয়াম কাদের, সহযোগী অধ্যাপক সুব্রত ঘোষ উপস্থিত ছিলেন। পরে অতিথি ও এইচএসসি ’৯৭ ব্যাচের শিক্ষার্থীরা আনন্দ র্যালি বের করেন। র্যালিটি এলাকার প্রধান সড়ক ঘুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এসে শেষ হয়।
এইচএসসি ’৯৭ ব্যাচের পুনর্মিলনী আহ্বায়ক কমিটির সদস্য ডা. শাহনেওয়াজ হোসেন জর্জ, আলমগীর মিয়া, নাহিদ, লিংকন মোর্শেদ বাবু, অ্যাডভোকেট সালিক, ড. তারিকুল ইসলাম, সুজা, শফিউল, জনি, ড. শাহিন আলম, আইনুল, ওসমানী ডিউসহ শতাধিক শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে অনুষ্ঠানে অংশ নেন।
পুনর্মিলনী শোভাযাত্রা শেষে তারা পরিবারের সদস্যদের নিয়ে শহরের নওদাপাড়া এলাকার একটি হোটেলে দুপুরে খাবার শেষে স্মৃতিচারণায় মেতে ওঠেন।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।