মুন্সীগঞ্জে নদীভাঙন রোধের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল বাংলাবাজারে পদ্মার শাখা নদীতে ভাঙন রোধের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে মানববন্ধন করা হয়েছে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাংলাবাজার ইউনিয়নের সরদারকান্দি গ্রামের পদ্মার তীরে এ মানববন্ধন হয়। এতে গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন পীর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল সরকার, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন নান্নু প্রমুখ।