গায়ানায় বাংলাদেশের স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। মাত্র ১০৮ রানে অলআউট হয়েছে তারা।
নিজেদের মাটিতে এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন রান। খেলেছে ৩৫ ওভার। এর আগে ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে তারা অলআউট হয়েছিল ৯৮ রানে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পেসার তাসকিন আহমেদকে বাদ দিয়ে স্পিনে শক্তি বাড়ায় সফরকারীরা। শেষ পর্যন্ত সফল বাংলাদেশের এ কৌশল।
যদিও প্রথম উইকেট নিতে ১১তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। তবে এরপর পথ হারাতে সময় নেয়নি ওয়েস্ট ইন্ডিজ।
মোসাদ্দেক ২৫ ওভারের মধ্যেই নিজের ১০ ওভার শেষ করেন। ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নাসুম। দুই পেসার মোস্তাফিজ ও শরীফুল মিলে করেছেন মাত্র ৭ ওভার।