রাজকীয় সম্মান লাভের সুযোগ ধনুর, হতাশ হবেন না তুলা

মেষ : নক্ষত্র চতুর্ভাগবোধকানি চত্বারিত্বের ফলে জাতকের এ সপ্তাহে সুনামের যোগ রয়েছে। বিশেষ করে জনস্বার্থে যারা কাজ করছেন।

বৃষ : লগ্নভাব বা তনুভাব বিচারে দৃষ্ট হয় যে এ সপ্তাহে জাতকের শারীরিক সমস্যা দেখা দেবে। গুরুপাক খাবার পরিহার করাই শ্রেয়।

 মিথুন : পুরুষ-মহিলা নির্বিশেষে জন্ম থেকেই সাধারণের চেয়ে অধিক যৌন আবেদনময়ী। বিচক্ষণতার সঙ্গে বন্ধুত্ব করতে কোনো দোষ নেই।

কর্কট : গ্রহ বৃহস্পতি ও শুক্রের অবস্থানগত ফলাফলে জানা যায় যে, জাতকের চাকরির সুযোগ আসবে। অনূঢ়ারা কামদেবের শিকার হবেন।

সিংহ : মঙ্গল ও রবির অবস্থানগত কারণে জাতকের ক্রোধ জাগ্রত হতে পারে। তরুণীরা মায়ের ওপর রাগ করে গৃহত্যাগ করবেন না। অমঙ্গল হবে।

কন্যা : ‘ক্ষিতিপুত্রস্য বেলায়াং যস্য জন্ম মহীতলে...’ জন্ম থেকেই জাতক পুরুষ-নারী নির্বিশেষে শান্ত ও সুশীলা তাই চট করে লাভবান হবেন।

তুলা : ‘উদিতং ভ্রমিতং ভ্রান্তং সন্ধ্যাহহস্তং’ এ সপ্তাহটা জাতকের উদ্ভূত ভুলের কারণে দয়িতার ক্রোধে পতিত হতে পারেন। হতাশ হবেন না।                          

বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে জাতকের কেতু গ্রহের উদয়কালীন অবস্থানের ফলে ভ্রাতার সাহায্যে অর্থলাভ হতে পারে। তবে লোভে পা দেবেন না।

ধনু : বর্তমানে লগ্নপতি বুধ লগ্নের দশমে অবস্থান করছে। ফলে জাতকের নারী-পুরুষ নির্বিশেষে রাজকীয় সম্মান লাভের সুযোগ রয়েছে।

মকর : জাতকের জন্মকু-ুলীতে শনির প্রভাবের ফলে জ্যোতিষ বিজ্ঞান বলে বেশ বড় কোনো নির্মাণকজের সুযোগ আছে। বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন।

কুম্ভ : সংখ্যাতত্ত্বানুসারে জাতকের মাসের প্রথম সপ্তাহে সামাজিকরূপে প্রতিষ্ঠালাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভেবে পা ফেলুন।

মীন : বিংশোত্তরী অন্তর্দশার ফলে মঙ্গল গ্রহের অবস্থানের কারণে জাতকের নারী-পুরুষ নির্বিশেষে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। দূরের যাত্রায় সাবধান হোন।