সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন ড. কাজী এরতেজা হাসান। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য, দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস্ টাইম এর সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআইয়ের পরিচালক।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে ফজলুল হক শারীরিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসা নিতে দেশের বাইরে যাওয়ার কারণে সহসভাপতি কাজী এরতেজা হাসানকে বৃহস্পতিবার (১৪ জুলাই) ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেন।
দায়িত্ব পেয়ে বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত, শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাত ও মন্তব্য খাতায় স্বাক্ষর করেছেন ড.কাজী এরতেজা হাসানসহ নেতৃবৃন্দ।