কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ খোরশেদ (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের বিশ্ব ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই এলাকার মোহাম্মদ ইসহাকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. সাদিকুর রহমান।

তিনি বলেন, বাড়িতে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন খোরশেদ। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।