ভৈরবের ইউনাইটেড হাসপাতালে নার্স রিমা প্রামাণিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বিস্তারিত জানতে ঘটনাস্থলে গিয়েছে বাংলাদেশ মাইনরটি ওয়াচের প্রেসিডেন্ট ও গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্সের উপদেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। এ সময় তার সঙ্গে ছিলেন গ্লোবাল হিউম্যান রাইটসের সভাপতি রঞ্জন ম-ল। তাদের সহযোগিতা করেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজোয়ান আহমেদ দীপু, সহকারী কমিশনার জুলহাস হোসেন সৌরভ এবং থানার ওসি গোলাম মোস্তফা।
গতকাল শুক্রবার দুপুরে তারা শহরের কমলপুর এলাকায় অবস্থিত ইউনাইটেড হাসপাতালে গিয়ে নিহত রিমার মা-বাবা, হাসপাতালের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মচারীর সঙ্গে কথা বলেন। পরে রবীন্দ্র ঘোষ সাংবাদিকদের বলেন, ‘রিমা প্রামাণিকের মৃত্যুটি খুবই দুঃখজনক।
গত সোমবার ভৈরবের ইউনাইটেড হাসপাতাল থেকে উদ্ধার করা হয় নার্স রিমা প্রামাণিকের মরদেহ।