দেশের প্রথম ডিজিটাল ভিলেজ সেন্টারের উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় কক্সবাজারের উখিয়ার রতœাপালং ইউনিয়নের তুলাতলী গ্রামের ডিজিটাল ভিলেজ সেন্টার উদ্বোধন করা হয়।
এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। গত ১৩ বছর আগের গ্রাম আর আজকের গ্রামের দৃশ্যে অনেক পরিবর্তন ঘটেছে; যা শুধু ডিজিটালাইজেশনের কারণে সরকারের একান্ত প্রচেষ্টায় সম্ভব হয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের একান্ত প্রচেষ্টায় বাংলাদেশের ৮ হাজার ইউনিয়ন পরিষদে ডিজিটাল ইনফরমেশন সেন্টার স্থাপন করা হয়েছে। যেটি মানুষের সেবার পাশাপাশি তথ্যপ্রযুক্তির দিকে সবাইকে ধাবিত করেছে।’
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক রতœাপালং ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারসহ নানা কার্যক্রম পরিদর্শন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বেলা ১টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করেন তিনি।