কুড়িগ্রামে সাম্প্রতিক বন্যায় কৃষি বিভাগের ৮ হাজার ২৭ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২৭ কোটি ৫৪ লাখ টাকা। এ ক্ষতি পুষিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জেলায় সাত হাজার কৃষককে আমনের বীজ ও সার দিয়েছে। এদিকে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুড়িগ্রাম কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার নয়টি উপজেলায় ৮০ হাজার কৃষকের ৩১২ হেক্টর জমির আমন বীজতলা, ২ হাজার ৫০০ হেক্টর জমির আউশ ধান, পাট ৩ হাজার ৮০০ হেক্টর, তিল ১১৪ হেক্টর, শাকসবজি ১ হাজার ৬০০ হেক্টর, কাউন ১৮ হেক্টর, কলা ৪০ হেক্টর, ভুট্টা ৭৫ হেক্টর, মরিচ ১৫৪ হেক্টর, আদা ১৪ হেক্টর ও ১০ হেক্টর জমির হলুদের ক্ষতি হয়েছে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. সামছুদ্দিন মিয়া বলেন, ‘বন্যায় কুড়িগ্রামে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলায় কৃষিতে প্রায় ১২৭ কোটি ৫৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।