‘সিন্ডিকেট’-এর প্রশংসায় পঞ্চমুখ জিনাত হাকিম

ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ দারুণ লেগেছে জিনাত হাকিমের। সোশ্যাল মিডিয়ায় শিহাব শাহীনের নতুন নির্মাণটির প্রশংসা করলেন এ নাট্যকার।

জিনাতের কথায় ওঠে আসে অভিনেতাদের কথাও। বিশেষ করে আফরান নিশোর প্রশংসা করেন।

তিনি লেখেন, “টেনশন নিয়ে দেখেছি ‘সিন্ডিকেট’-এর ৭টি পর্ব। শিহাব শাহীনের পরিচালনায় শিল্পীদের অভিনয়! একজন পরিচালকের সার্থকতা! আফরান নিশো এক কথায় অতুলনীয়! কী দেখালা! অভিনয় মনে হয়নি কোথাও! অটিজমের অভিব‍্যক্তি অসাধারণ! নিশো এই সময়ের অনন‍্য একজন সুঅভিনেতা। মুগ্ধ করে প্রমাণ দিলে তুমিই সেরাদের সেরা!”

অন্যদের প্রসঙ্গে জিনাত বলেন, ‘প্রতিটি চরিত্রে প্রত‍্যেকের অভিনয় অনবদ‍্য। ব‍্যাংক ম‍্যানেজারের স্ত্রীর চরিত্রটি মনে পড়লেই হাসছি। আহারে! অভিনেত্রীকে স‍্যালুট। অপু, শতাব্দীর নিজেকে ভেঙে চুরমার করে দর্শকের হৃদয় নতুন করে যেন আবারও! তুষি ও তাসনিয়া নতুন প্রজন্মকে প্রতিনিধিত্ব করছে, করবে।’

হালে ওটিটি আলো করছেন নাসিরউদ্দিন খান। তার প্রসঙ্গে জিনাত বলেন, ‘আমাদের একজন জাত অভিনেতা নাসির আছেন। তার অভিনয় দক্ষতার প্রতি শিহাব ভাইয়ের মতো সকলেই সুবিচার করে দর্শকদের তার অভিনয় দেখবার সুযোগ করে দেবেন এটাই প্রত‍্যাশা। সিন্ডিকেট ওয়েব সিরিজের দুর্দান্ত গল্পটি সমাজের নৈমিত্তিক অথচ  সচরাচর এমন গল্পের সন্ধান পর্দায় দেখা যায় না।’