কুড়িগ্রামে ইটবোঝাই ট্রলি কেড়ে নিল শিশুর প্রাণ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডিজেল ইঞ্জিনচালিত তিন চাক্কার ইটবোঝাই ট্রলির পেছনের ডালায় চাপা পড়ে সাড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

এ দুর্ঘটনা ঘটেছে বুধবার সকালের দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামে।

মৃত ওই শিশুর নাম মোশাররফ হোসেন। সে ওই গ্রামের ছাইদুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে বলদিয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, বুধবার সকালের দিকে বাড়ির পাশের রাস্তায় শিশুটি খেলছিল। এমন সময় ইটবোঝাই একটি ডিজেল ইঞ্জিনচালিত তিন চাক্কার ট্রলি শিশুটিকে অতিক্রম করার সময় সে ট্রলির বেক ডালা ধরে ঝুলে খেলা করছিল।

কিছু দূর যাওয়ায় পর রাস্তার মাঝখানে কালভার্ট ভেঙে বেগ ডালার নিচে চাপা পড়ে শিশুটি। এতে শিশুটির নারী-ভুঁড়ি বেরিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কচাকাটা থানার ওসি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।