এমটিবি’র এশিয়ামানি অ্যাওয়ার্ড অর্জন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি এশিয়ামানি কর্তৃক প্রদত্ত ‘বেস্ট ব্যাংক ফর ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন ইন বাংলাদেশ ২০২২’ অ্যাওয়ার্ড অর্জন করেছে। ব্যাংকের মধ্যে ও বাইরে বয়স, লিঙ্গ, অক্ষমতা, জাতি, গোত্র এবং সামাজিক শ্রেণি নির্বিশেষে সব ক্ষেত্রে বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তি বিষয়ক পদক্ষেপসমূহ গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে কর্মক্ষেত্র ও দেশের মধ্যে অগ্রগামী হিসেবে এমটিবি’কে তুলে ধরেছে, যা এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে ব্যাংকটিকে এগিয়ে দিয়েছে।

এমটিবি তাদের গ্রাহক এবং কর্মী উভয়ের জন্য সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশে ক্রমবর্ধমান অগ্রগামী হিসেবে স্বীকৃত। সব স্টেকহোল্ডারদের জন্য সমতা বৃদ্ধি করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি ও সুযোগ বিকাশের প্রয়াসে, এমটিবি নতুন এবং উদ্ভাবনী ব্যাংকিং সমাধান, নীতি এবং অনুশীলনের দিকে ঝুঁকছে। এ প্রসঙ্গে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, অন্তর্ভুক্তিমূলক একটি সংস্কৃতি ও দলগত মনোভাব প্রতিষ্ঠার প্রয়াসে এমটিবি একটি কর্মীবাহিনী লালনপালন করছে যা বিভিন্ন ধরনের কর্মী, দৃষ্টিভঙ্গি ও মতামতের সমন্বয়ে গঠিত এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে সংঘবদ্ধ হয়েছে। সত্যিকারের বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তি অর্জনের জন্য ব্যাংকটি ধারাবাহিক উদ্যোগসমূহ বাস্তবায়ন করে চলেছে।

এমটিবি’র অপরাজিতা প্লাটফর্ম সব নারীকর্মীদের অগ্রগতির জন্য নিবেদিত। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে যেকোনো প্রতিষ্ঠানের জন্য লিঙ্গ ভারসাম্য বজায় রাখা কঠিন একটি কাজ হিসেবে পরিগণিত হয়, তাই এমটিবি তার লিঙ্গ ভারসাম্য উন্নত করার জন্য একটি এপ্রোচ তৈরি করেছে। স্থানীয় ব্যাংকিং শিল্পে নারীদের অংশগ্রহণ প্রায় ১৯ শতাংশ। সেখানে এমটিবিতে নির্বাহী পদসমূহে ১৫ শতাংশ নারী কর্মরত রয়েছেন। বিজ্ঞপ্তি