পারিবারিক কলহের জেরে কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া কলেজ রোডে রোকসানা (৩০) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রোকসানা একই এলাকার তাইজুলের স্ত্রী। এ ঘটনায় ইতিমধ্যে রোকসানার ভাগ্নে মামুনকে আটক করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। মামুন জেলা শহরের হারুয়া এলাকার সোহরাবের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, তাইজুল গাইটাল বটতলায় চায়ের দোকানদারি করত। দীর্ঘদিন যাবৎ ভাগ্নে মামুন এবং তাইজুলের পরিবারের মধ্যে পারিবারিক কলহ ছিল। শনিবার দুপুরে তাইজুলের স্ত্রী রান্না করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় মামুন ঘরে ঢুকে মামির সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে মামুন ছুরি দিয়ে গলা কেটে তার মামিকে হত্যা করে।